চরমহল্লায় কিশোর গ্যাং ও রাজনৈতিক...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল হাসানের অর্থায়নে ও এডভোকেট আব্দুল আহাদের সার্বিক সহযোগিতায় ফল ও বনজ গাছের চারা রোপণ
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগোবিন্দের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল হাসানের অর্থায়নে এবং হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল আহাদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের চারপাশে এসব চারা রোপণ করা হয়।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আমিনুল হক, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন, জয়নাল আবেদীন, সাবেক মেম্বার মোঃ আব্দুল মতিন, মোঃ নজরুল ইসলাম, আব্দুল হক, দুদু মিয়া তালুকদার, গৌছ মিয়া, আনহর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ পরিবেশ সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০...