সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
ছবি সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ বাণিজ্য কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে দুই দেশের ব্যবসায়ীরা একমত হয়েছেন।
রোববার দুপুরে শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রæপের মধ্যে যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রæপের আহ্বায়ক মো. আতিক হোসেন।
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।
সভায় দুই দেশের ব্যবসায়ীরা শেওলা স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা এবং বৈধ ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত হয়। ওই তালিকায় থাকা সদস্য ছাড়া অন্য কারও সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও ব্যবসায়ী নেতারা সম্মত হন।
বৈঠকের ব্যাপারে চন্দন সাহা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সচল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করার ব্যাপরে আলোচনা হয়েছে।
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী, রুহুল কুদ্দুছ, দিলওয়ার হোসেন চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী, ছালিম উদ্দিন চৌধুরী, আফজাল হোসেন, মো. আমিরুল ইসলাম, উমর আহমদ চৌধুরী, কামরুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ, তাজ উদ্দিন, নাজির হোসেন চৌধুরী, লোকমান হোসেন, মোস্তফা আহমদ, সালেহ আহমদ, বিপ্রজিত দাস ও জয়নাল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ, আবুল হাসেম, মো. সেলিম আহমদ, মো. নুরুল ইসলাম, ছালিম উদ্দিন পারভেজ, নিয়াজ উদ্দিন, আব্দুল কাদির ও রনি আহমদসহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে এ স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
সিলেটে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। যা বদলে দিতে পারতো পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির...
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা...
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে...
মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়,...