সেরা যুব সংগঠক পদকে ভূষিত সমাজসেবী বাবর লস্কর

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের ‘সেরা যুব সংগঠক ও উদ্যোক্তা’ পদক ও সার্টিফিকেট পেয়েছেন সরকারি পদকপ্রাপ্ত সংগঠক, সমাজসেবী ও ‘নিরাপদ সড়ক বাস্তবায়ন চাই’-এর মহাসচিব এম বাবর লস্কর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠান বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা সাব্বির তালুকদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন নির্বাহী পরিচালক ফাহমিদা খানম।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

প্রধান বক্তা ছিলেন সরকার মনোনিত যুব কল্যান তহবিল বোর্ড এর সদস্য আশরাফ জালাল খান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন) মো:আতিকুর রহমান সহ অন্যান্যরা প্রমুখ।


এসএ/সিলেট