সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০%,...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হার ও...
ফাইল ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের মেধাতালিকায় ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন।
তবে প্রথম ধাপে সিলেটের ১০টি কলেজ একজন শিক্ষার্থীও পায়নি । বুধবার রাতে অনলাইনে আবেদনের এ ফলাফল প্রকাশিত হয়।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া ১০ প্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলার দুটি, সুনামগঞ্জের দুটি, মৌলভীবাজারের দুটি ও হবিগঞ্জের চারটি।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের চার জেলায় মোট ৩৪৯টি কলেজ রয়েছে। এর মধ্যে ১০ কলেজ কোনো শিক্ষার্থী পায়নি।
একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজগুলো হলো-সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং জৈন্তাপুরের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জের দিরাই উপজেলার চনারচর এসইএসডিপি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজারের মিতালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার রাউতগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীমঙ্গলের রেনার হাই স্কুল অ্যান্ড কলেজ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাজী আব্দুল হেকিম স্কুল অ্যান্ড কলেজ, বাহুবলের মানবকল্যাণ হাই স্কুল অ্যান্ড কলেজ, মাধবপুরের প্রেমদাময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং একই উপজেলার ডা. মহিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫৬০টি। এর বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছেন ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছেন। প্রথম ধাপে ৪৫৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি।
এসএ/সিলেট
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হার ও...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২৮টি বিভাগের ১ম থেকে ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা...
এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা...