চিকিৎসকের সনদ না থাকায়...
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উত্তর বাজার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী।
প্রথমে পৌর শহরের উত্তর বাজারের ওয়ালটন প্লাজার সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবর্জনার স্তুপ সরানো সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন পরিচ্ছন্নকর্মীরা। দুপুর থেকে বাজারে কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে জমানো ময়লার স্তুপ অপসারন কাজে উপস্থিত থেকে তদারকি করেন, নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। পরে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা অপসারন করে সেখানে ফুলের গাছের চারাও রোপন করেন তিনি।
এ সময় নির্বাহী কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকে। পাশাপাশি উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও হাট-বাজারগুলোর ব্যবস্থা ও বণিক সমিতির মাধ্যমে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং কানাইঘাট পৌর শহর সহ অন্যান্য হাটবাজারগুলোর পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা সহ সবাইকে যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এসএ/সিলেট
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...