ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশের ওপর গুরুত্বারোপ করে কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী একটি নিরাপদ ও সুন্দর খেলার মাঠ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকবৃন্দ আশা প্রকাশ করেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার ও উন্মুক্ত হলে ৪নং ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপিটি সচেতন নাগরিক সমাজের পক্ষে তোলে দেন সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন, সুমন খান, সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল, বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী, রাফসান আহমেদ, তারেক, লিটন, মারুফ, শাহ আলম প্রমূখ।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও বিভিন্ন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের...