সিলেট সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর বিওপির সদস্যরা অংশ নেন।

অভিযানে ভারতীয় জিরা, গরু, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ী, বিড়ি ও গরুর মাংসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকাও জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট