বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
ছবি সংগৃহীত
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে দেশ জুড়ে শুরু হওয়া তিন মাসব্যাপী ওই কার্যক্রমের উদ্বেধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর সারাদেশের ন্যায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা। বিশ্বনাথ উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে-এর আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
সভায় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহবান জানান। একই সঙ্গে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস করার উপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় সভায়।
এসএ/সিলেট
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের...