সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
ছবি সংগৃহীত
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট সমিতি মহানগরের উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কানাইঘাট সমিতি মহানগরের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী মো. জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা মাষ্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী একেএম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শমসের আলম।
কানাইঘাট সমিতির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামসুন নুর, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, মহি উদ্দিন জাবের সহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট সমিতি মহানগরের নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কানাইঘাট সমিতি মহানগরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রথম বারের মত কানাইঘাটের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরণের মহতি কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৬জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ এককালীন বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের...