মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে...
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরা চালান জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জব্দকৃত চোরা চালানের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ মদ ও গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা।
বিজিবি জানায়- সীমান্ত নিরাপত্তা নিশ্চিত চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহবশত গাড়িটি তল্লাশি করে এর মধ্যে বহন করা বালির নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা...
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...