নারীদের বাদ দিয়ে সমৃদ্ধ ও...
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে...
তাঁতীদলের সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়
ছবি সংগৃহীত
মহানগর বিএনপি'র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোনো অবস্থাতেই দলে কোনো ডেভিল ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হবে না। তাঁতী দলের আগামী কমিটি গঠনের ক্ষেত্রে যারা দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, সেই সব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে মেধা ও শ্রম দিতে প্রস্তুত এমন নতুন নেতৃত্বকে আমাদের সামনে নিয়ে আসতে হবে।
মহানগর বিএনপির উদ্যোগে সিলেট মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) নগরীর কাজীর বাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নাসিম হোসাইন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আরও বলেন, আজ আমরা এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে। এই সাফল্যের ধারাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং দলের হাতকে শক্তিশালী করতে তাঁতী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলের আগামী দিনের কমিটি গঠনের রূপরেখা স্পষ্ট করে বলেন, যারা সুসময়ের কোকিল, দলের ক্রান্তিলগ্নে আড়ালে ছিল কিংবা ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তনের ইতিহাস রাখে, তাদের জন্য আমাদের দরজা চিরতরে বন্ধ। আমরা একটি স্বচ্ছ, গতিশীল এবং নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তুলতে চাই, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, সদস্য সচিব আমিনুল হক বেলাল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, আব্দুল জলিল, মুর্শেদ আহমদ, মুনিম আহমদ, উজ্জ্বল আহমদ, নজির আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে...
নগরীর ফাজিলচিশত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ সময় সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে টয়লেটের...
গোলাপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক, তৈমুর...