ওমানে বৃহত্তর সিলেট প্রবাসীদের মাঝে...
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
ছবি সংগৃহীত
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর (শনিবার) রাত ৯টায় কানাডায় টরন্টোর ডেনফোর্থের একটি রেস্তোরাঁ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মঈন চৌধুরীর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার ইলিয়াস খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি ও রাজনীতিবিদ আহাদ খন্দকার , ছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, কমিউনিটি নেতা মিসবাহুল কাদির ফাহিম ইমন চৌধুরী , রুহুল চৌধুরী আহমেদ হোসেন লনি, মকবুল হোসেন মঞ্জু, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, ইঞ্জিনিয়ার আবু জাহির সাকিব, আজাদ বক্স, দেওয়ান তানিম চৌধুরী বাপ্পী, আলী হোসেন, নাহিদ আহমদ, রিপন আহমদ, তাসনীম চৌধুরী।
সভায় আগত অতিথি ময়নুল হক চৌধুরী হেলালকে কাছে পেয়ে তাঁর দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনেরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। মতবিনিময়কালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, সার্বিক সামাজিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশ ও সমাজের কল্যাণে ময়নুল হক চৌধুরী হেলালের সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসে অবস্থান করেও দেশের প্রতি তাঁর এই নিরবচ্ছিন্ন টান ও অবদান অনুকরণীয়। তাঁর এই আগমন টরন্টোর কমিউনিটি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা মত প্রকাশ করেন।
এসএ/সিলেট
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত...
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার...
কুয়েতে ভিজিট ভিসা লোকদের জন্য ধারুন সুখবর ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি পরিবর্তনে নতুন সরকারি ফি নির্ধারণ করেছে কুয়েত সরকার। তবে কবে থেকে তাহা চালু হবে এখনো...