সিলেট সীমান্তে বিজিবির অভিযান,...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
ছবি সংগৃহীত
নগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় একটি পিকআপ গাড়ি ও একটি নোহা আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর নতুনবন্দর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম, একই থানার শৌলমারী এলাকার আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং নতুনবন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজারস্থ হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩-২১৩২) আটক করে তল্লাশী চালানো হয়।
তল্লাশীকালে নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি থেকে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাৎক্ষনিক মাদকের সাথে জড়িতের গ্রেফতার করতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং ৩জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় যে, পলাতক আসামীদের মাধ্যমে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা বড়িসংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০৪, তাং-০৯/০৯/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(গ)/৩৮/৪১ রুজু হয়।
আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...