জিন্দাবাজার সড়কে প্রাণ গেল শিশুর

post-title

প্রতীকি ছবি

মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আব্দুল্লাহ (২)। সে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার টু বন্দরবাজার সড়কে যাওয়ার পথে উল্টো পথে আসা দ্রæত গতির সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলে থাকা রাকিবুল ইসলামের ছেলে দুই বছরের শিশু আব্দুল্লাহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।


এসএ/সিলেট