কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী...
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...
ছবি সংগৃহীত
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. শাহিন আলম, ভুকশিমইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজহার হোসেন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. খাদেমুল ইসলাম, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক তপন কুমার দেব, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিমল চন্দ্র দাস, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল মুক্তাদির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. শাহাজাহান আলম, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাদিক আহমদ, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কামরুল ইসলাম।
৩দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৩০টি বিদ্যালয়ের ২৫০জন ছাত্র/ছাত্রী দাবা বালক/বালিকা, কাবাডি বালক/বালিকা, হ্যান্ডবল বালক/বালিকা, ও সাঁতার বালক/বালিকা অংশগ্রহন করেন।
এসএ/সিলেট
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...
মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভা। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ ও জনসচেতনতা...
দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর)...
মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার...