ট্রেড লাইসেন্স পেতে চালু হচ্ছে...
দেশে ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিদেশি কর্মীদের কাজের অনুমোদন...
প্রতীকি ছবি
দেশের বাজারে ভোক্তা পর্যায়ে একই দিনে সয়াবিন তেলের দাম বাড়ানো ও এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট পৃথক দুটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নতুন দর সমন্বয়ের কথা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক সভার মাধ্যমে সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশীয় বাজারের চাহিদা পর্যালোচনা করেই এই নতুন মূল্য সমন্বয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, তা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বিইআরসি।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে। একই সাথে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
বার্তায় জানানো হয়, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা,৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএ/সিলেট
দেশে ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিদেশি কর্মীদের কাজের অনুমোদন...
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরের হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে...
হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩...
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...