প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ ৩জন মাদককারবারি কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লামাকাজি ও কামালপুর (বন্ধুয়া) এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন-উপজেলার কামালপুর (বন্ধুয়া) গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে নিজাম উদ্দিন, একই উপজেলার মির্জারগাঁও (সোনাপুর) গ্রামের নূর উদ্দিনের ছেলে ইনসান মিয়া । লামাকাজি ইউনিয়ের শাহপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আব্দুল হান্নান মাদক সেবন করার সময়ম মোবাইল কোর্টের মাধ্যমে ২১ ধারায় তিনমাসের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা সাজা প্রদান করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশ্বনাথ থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন ও আরও ২০ পিস ইয়াবাসহ ইনসান মিয়াকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...
মহানগরীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার...
নগরীর যানজট নিরসন এবং হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের...