সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে হাঁস খেতে এসে লোহার খাঁচায় পাতা ফাঁদে একটি মেছোবাঘ আটক হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সাহিদ আলীর হাঁসের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্লভপুর গ্রামে সাহিদ আলীর দীর্ঘদিনের একটি হাঁসের খামার রয়েছে। বেশ কিছুদিন ধরে রাতে খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল একটি বন্য প্রাণী। এতে খামারির বেশ কয়েকটি হাঁস মারা যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন।
হাঁসগুলো রক্ষায় খামারঘরের পেছনে লোহার খাঁচা দিয়ে একটি ফাঁদ তৈরি করেন সাহিদ আলী। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো ফাঁদটি পেতে রাখা হয়। শুক্রবার সকালে দেখা যায়, হাঁস খাওয়ার সন্ধানে আসা একটি মেছোবাঘ ওই ফাঁদে আটকা পড়েছে। মেছোবাঘ আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের উৎসুক মানুষ প্রাণীটিকে দেখতে খামারে ভিড় করেন।
খামারি সাহিদ আলী বলেন, দীর্ঘদিন ধরে বাঘটি খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল। এতে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বাঘটি ধরার জন্য খামারের পেছনে ফাঁদ পেতে রাখি। পরে শুক্রবার সকালে দেখি, ফাঁদে মেছোবাঘটি আটকা পড়েছে।
এবিষয়ে জানতে চাইলে বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, আমি এবিষয়ে অবগত আছি এবং সুচিকিৎসা ও রক্ষণাবেক্ষণের জন্য আমি মৌলভীবাজার রেঞ্জ অফিসারদের বলেছি তারা এসে মেছোবাঘটি নিয়ে যাবে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
সিলেটে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। যা বদলে দিতে পারতো পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির...
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা...
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে...
মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়,...