কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে যেন যুদ্ধে নেমেছেন।

পুলিশের অভিযানে ইতিমধ্যে অনেক মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ৩নং দিঘীরপাড় ইউপির ঠাকুরেরমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ এলাকায় ইয়াবা বিক্রি করার সময় ২০ পিস ইয়াবা সহ পূর্ব ঠাকুরেরমাটি গ্রামের শরীফ উদ্দিনের পুত্র রুবেল আহমদকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় লোকজন জানিয়েছেন, রুবেল আহমদ ছন্দবেশে এলাকায় ইয়াবা বিক্রি করত। সে এলাকার চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে রুবেল আহমদকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। স্থানীয় অনেকে জানান ইয়াবা ও মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে দিঘীরপাড় ইউনিয়নে থানা পুলিশের অভিযান জোরদার করায় এবং ইতিমধ্যে কয়েকজন ইয়াবা সহ মাদক ও চোরাকারবারীকে গ্রেফতার করায় তা নিয়ন্ত্রণে চলে এসেছে।

তারা পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবী জানান। থানার ওসি আমিনুল ইসলাম বলেন মাদকের কারনে সমাজে অনেক অপরাধমুলক কর্মকান্ড ঘটে। কানাইঘাটের রাস্তাঘাট আরো ভাল হলে মাদক ব্যবসায়ীদের ধরতে আরো সহজ হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এ ব্যাপারে পুলিশকে সব ধরনের তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এসএ/সিলেট