সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায় চেকপোষ্ট চলাকালে তাদের আটক করা হয়।
আটক শাহাব উদ্দিন জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহার মহল এলাকার মৃত আকিব আলীর পুত্র ও হাসান আহমদ উপজেলার ০৪নং খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া এলাকার মৃত ফখর উদ্দিনের পুত্র। পুলিশের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত জনৈক জামাল মিয়ার ফিশারীর সামনে জকিগঞ্জ-টু-আটগ্রামগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।
এসময় জকিগঞ্জ বাজার হতে আগত একটি টমটম অটোরিক্সা গাড়ীটিকে থামানোর জন্য সংকেত দিলে টমটম থামিয়ে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে শাহাব উদ্দিন ও হাসান আহমদ নামে দু'জনকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় একটি টমটম অটোরিক্সা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১৪/০৮/২০২৬ খ্রি: ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণির ১০ (খ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। ধৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
সিলেটে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। যা বদলে দিতে পারতো পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির...
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা...
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে...
মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়,...