সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যান।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক শাহরিয়ার আহমেদ গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল আলি।
পুলিশ জানায়, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১২-২৩৬৭) সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ট্রাকে থাকা একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
তবে অপর একজনকে আটক করে পুলিশ। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে এবং ট্রাকের নিচে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি চেম্বার থেকে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের মধ্যে রয়েছে রয়েল স্ট্যাগ, আইকোনিক গ্রিন ও রয়েল গ্রিন ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ রয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।
এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল দাস। এ সময় থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মদগুলো ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
সিলেটে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। যা বদলে দিতে পারতো পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির...
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা...
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে...
মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়,...