সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমদ (২৮) কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালক ও আরও ২-৩ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার দুর্ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...
সিলেটে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। যা বদলে দিতে পারতো পুরো অঞ্চলের অর্থনীতি। তবে নিয়তির...
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা...
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে...
মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়,...