শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। তাই শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে,...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর রাতে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাবুলনগর গ্রামের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৪ বোতল 'রয়েল স্টেজ ডিলাক্স হুইস্কি' ও ২২ বোতল 'ভদকা আইস' উদ্ধার করা হয়।
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের মাইন উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন এবং নারায়ণতলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আজমল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গনী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। তাই শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে,...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়...
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির...
জাতীয় সংসদের হুইপ, বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে এখনো...