জকিগঞ্জে নারী ও শিশুর প্রতি...
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ...
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে MIE Pathways (NCUK)।
এ উপলক্ষে সোমবার বিকালে নগরী গ্র্যান্ড প্যালেস হোটেলে সিলেটের সাংবাদিক,শিক্ষাবিদ ও
অংশীজনজনদের নিয়ে 'MIE Pathways (NCUK) Sylhet Pre-Launch & View Exchange ' অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমএইচ গ্লোবাল গ্রুপের ফাউন্ডার, সিইও গোলাম মোর্তুজা সিআইপি প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপস্হিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি বলেন, NCUK International Foundation Year (IFY) হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত pathway programme, যা O-Level, AS, A-Level ও HSC সম্পন্ন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে।
তিনি আরো বলেন, NCUK International Foundation Year Programme-এর মাধ্যমে সিলেটের শিক্ষার্থীরা তাদের একাডেমিক দক্ষতা ও ইংরেজি ভাষায় পারদর্শিতা উন্নয়নের পাশাপাশি সময় ও সাশ্রয়ী খরচে এবং স্টাডি গ্যাপ কাটিয়ে ওঠার সুযোগ পাবে, যা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির-যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই pathway qualification শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রোফাইল গড়ে তুলতেও সহায়তা করবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা,মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় একশত NCUK Partner বিশ্ববিদ্যালয়ের-উচ্চশিক্ষার সুযোগ পাবে।
গোলাম মোর্তজা সিআই সিলেটে MIE Pathways-এর কার্যক্রম শুরু হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা এখন নিজ শহরেই আন্তর্জাতিক মানের pathway programme, উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ এবং বিদেশে পড়াশোনার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের সুযোগ পাবার আশাবাদ ব্যক্ত করেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও সিলেটের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, প্রেসক্লাবের সহসভাপতি ফয়সাল আলম, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমেদ সোহেল, ভয়েস অব সিলেটের সম্পাদক মঈন উদ্দিন মনজু, দৈনিক সমকালের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ বাবলু, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমিন, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক মোস্তফা আহবাব খান,সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক কামরুল ইসলাম, গোলজার আহমদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া ও অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট এর কান্ট্রি ম্যানেজার সিএম ওয়াহিদ জামান, এমআইই পাথওয়েজের কান্ট্রি ম্যানেজার সিএম শাহজালাল, এমআইই পাথওয়েজের সিলেটর একাডেমিক ম্যানেজার ড. প্রণব সাহা, রিজিওন্যাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, এডমিনেষ্ট্রেটিভ অফিসার সাংবাদিক ছিদ্দিকুর রহমান।
এসএ/সিলেট
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় কানাইঘাট থানাধীন পর্বতপুর (ভাটিপাড়া)...
তরুণ শিক্ষার্থীদের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ, ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং জলবায়ু ও পরিবেশগত তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তোলার লক্ষ্যে...
সিলেট মহানগরের অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের...
সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি...