দক্ষিণ সুরমায় জেলা প্রশাসনের অভিযান...
দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে।...
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত জনপদ বিছানাকান্দিস্থ হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত উপেক্ষা করে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৪আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন'র নেতৃত্বে পুলিশ ও বিজিবি এ অভিযান চালায়। অভিযানকালে নৌকা বুঝাই বালুর নিচে লুকিয়ে রাখা নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি পাথরবাহী নৌকার বডি ফুটো (ক্ষতিগ্রস্থ করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৮ জন পাথর শ্রমিক'কে আটক করেছে যৌথ বাহিনী।
এদিকে, বৈধ ইজারাকৃত এলাকার ভেতর ঢুকে প্রশাসনের পক্ষ থেকে নৌকার বডি ক্ষতিগ্রস্থ করার তীব্র সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান দাবি করে বলেন, বালু তোলার সময় প্রাকৃতিকভাবেই বালুর সাথে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর তুলছি না। কোনো অনিয়ম হলে প্রশাসন আমাদের জরিমানা করতে পারত, কিন্তু এভাবে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্থ করা মোটেও সমীচীন হয়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল ইজারার নাম ব্যবহার করে পর্যটন এলাকা বিছানা কান্দি থেকে বালুর নামে পাথর ভর্তি নৌকা বুঝাই করে পাথরের উপরিভাগে সামান্য বালু দিয়ে ঢেকে পাথর বহন করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তিনটি পাথর বুজাই নৌকা ডুবিয়ে দিয়েছে। পাশাপাশি এ কাজে সরাসরি সম্পৃক্ত থাকায় ৮জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএ/সিলেট
দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে।...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...