সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি...
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ছবি সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। আইনজীবীদের মতো ব্যস্ত পেশাজীবীদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। তিনি বর্তমান সরকার ঘোষিত রাজস্ব আদায়ে কর আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি চিত্ত বিনোদনের লক্ষ্যে কর আইনজীবী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান।
অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো: নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইজীবী মানিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো: গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুল ফজল, সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায়, সাবেক সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম অ্যাডভোকেট প্রমুখ।
শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
বৃহত্তর সিলেট অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) প্রায় অর্ধশতাধিক ভিন্ন ভিন্ন আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তবে তাদের মধ্যে জনসংখ্যার দিক থেকে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পিপিপি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সীমিত...
সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের...
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন...