শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। তাই শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে,...
প্রতীকি ছবি
মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।
রবিবার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯(সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানার মামলা নং -০৩।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।’
এসএ/সিলেট
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। তাই শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে,...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়...
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির...
জাতীয় সংসদের হুইপ, বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে এখনো...