সুনামগঞ্জে পৃথক স্থান থেকে...
সুনামগঞ্জ সদরে ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড়ে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৪ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রোববার দুজন ও শনিবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।
এর আগে, শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন।
এ ঘটনায় শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। শনিবার বেলা ১১ টার দিকে অরুণ দেবনাথের ও বিকেলে সত্যেন্দ্র নাথের মরদেহ উদ্ধার করা হয়।
একই গ্রামের চার জনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারনে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। রোববার সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জ সদরে ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড়ে...
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক মোহাম্মদ...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...