সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি...
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
ছবি সংগৃহীত
বাংলাদেশ শিক্ষক সমিতি মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। দি এইডেড হাইস্কুলে অনুষ্টিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির।
গত শনিবার সম্মেলন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনকে সভাপতি ও দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মজির উদ্দিনকে সদস্য সচিব করে ৪৪ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহ-সভাপতিবৃন্দ হলেন-আল-আমিন জামেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, হাজী মোহাম্মদ সফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ, মিরাবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক পিয়ারা বেগম, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দুলাল মিয়া, শাহজালাল উপশহর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, রসময় হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত সদস্য সচিব হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, যুগ্ন সচিববৃন্দ হলেন- গোটাটিকর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুর রউফ, শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মোহাম্মদ জিয়াউর রহমান ও মজির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, অর্থ সচিব আব্দুল আওয়াল মোল্লা, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম ইসরাইল আহমদ ও শরিফুল আলম, বাশিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ আলী, ও সদস্য সচিব অধ্যক্ষ গোলাম রাব্বানী প্রমুখ।
এসএ/সিলেট
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
বৃহত্তর সিলেট অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) প্রায় অর্ধশতাধিক ভিন্ন ভিন্ন আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তবে তাদের মধ্যে জনসংখ্যার দিক থেকে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পিপিপি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সীমিত...
সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের...
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন...