বিশিষ্ট আলেম মাওলানা ইমদাদুল্লাহ’র...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের...
সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে মানসম্মত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি—উভয় খাতকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের অধীনে পরিচালিত মাউন্ট এডোরা হাসপাতালের হলরুমে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে নাগরিকদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনও এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও জনকল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বেসরকারি হাসপাতালগুলো যদি স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে, তাহলে সরকারি হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় জনস্বার্থে পরিচালিত স্বাস্থ্যসেবা উদ্যোগের পাশে থাকবে। যেসব বেসরকারি প্রতিষ্ঠান সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করবে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সিটি কর্পোরেশন প্রস্তুত। তিনি চিকিৎসা খাতে মানবিকতা, সেবার মান এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামান এবং মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
সভায় অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানই সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মূল লক্ষ্য। উন্নত চিকিৎসার জন্য যাতে সিলেটের মানুষকে অন্যত্র যেতে না হয়, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও জনবান্ধব ও উন্নত স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন...
মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর বাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) হল রুমে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রæপ (সারেগ)-এর সদস্যবৃন্দের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০...