সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির...
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
ছবি সংগৃহীত
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রব'র সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, তৃণমূলের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সরকারি উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম পুলিশ অনন্য ভূমিকা রাখছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তথ্য আদান-প্রদান ও গ্রামীণ সুরক্ষায় তারা প্রশাসনের মূল চালিকাশক্তি। সঠিক মূল্যায়ন ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ নাসের, ভাইস চেয়ারম্যান শেখ ইউনুছ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট সরকারি কর্মচারি সমন্নয় পরিষদের সাধারন সম্পাদক মোঃ শামিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গোয়াইনঘাট উপজেলার বিশাল আয়তনে মাত্র ১০৩ জন গ্রাম পুলিশ দিনরাত মাঠ পর্যায়ে কাজ করছেন। আপনারা শক্তিশালী হলে দেশের প্রশাসনও শক্তিশালী হবে, যার সরাসরি সুফল পাবে সাধারণ মানুষ। তাই আপনাদের অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তবে বর্তমান বাজারে মাত্র ৭,৫০০ টাকা মাসিক বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা অসম্ভব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গ্রাম পুলিশের জীবনযাত্রার মান উন্নয়ন জরুরি। আমরা বর্তমান সরকারের কাছে বাজার পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি এবং এই চাকরি জাতীয়করণের জোর দাবি জানাই। অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তবে এ...
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না। সমাজের ভালো-মন্দ আমরা...