শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ...
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।...
সিলেট ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে
বানী
সিলেটের কাজির বাজার এলাকায় ‘সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ২৭ জুলাই (সোমবার) রাতে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে কতিপয় দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকারদের মধ্যে রয়েছেন আব্দুস সামি নামের এক মেধাবী শিক্ষার্থী, যিনি সিলেট শুকরিয়া মার্কেটের এক ব্যবসায়ীর সন্তান।
এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় শুকরিয়া মার্কেটের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি-র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা খান এবং মহানগর ব্যবসায়ী নেতা তাহমিদুল হাসান জাবেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কাদির, মিলেনিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ ফুয়াদ বিন রশীদ, সাধারণ সম্পাদক রুপন খান, কোষাধ্যক্ষ শাহ কামিল হুসেইন, দপ্তর সম্পাদক মারুফ হুসেইন, সাংগঠনিক সম্পাদক তুরন মিয়া, ধর্ম সম্পাদক কয়ছর আহমেদ, সদস্য মো. মাহমুদ, মহিউদ্দিন চৌধুরী, আজাদ জোয়ার্দার, সায়মন আহমদ এবং স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আহমদসহ প্রমূখ।
জুয়ে/সিলেট
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।...
নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের কৃতী সন্তান ডাক্তার টি এম ইমরান আহমদ সিলেট এমএজি ওসমানী...
কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরেক আসাামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দনা রাঙ্গিছড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা...