সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির অভিষেক সম্পন্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি: কয়েস লোদী

post-title

ছবি সংগৃহীত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি।

আপনাদের সততা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন নির্ভরশীল। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীরা তৃণমূল পর্যায়ে নাগরিকদের সেবা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আপনাদের ন্যায্য অধিকার ও দাবি দাওয়া পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবসময় আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য পূরণে সরকারি সকল স্তরের কর্মচারীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা আশা করি, নতুন কমিটির নেতৃবৃন্দ কর্মচারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো: ফরিদ উদ্দিন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের যৌথ সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আজিম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সালাহ্ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি মো: কয়েস আহমদ, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবলু, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব শিপন মিয়া, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার মো: আবুল কালাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দে, সিলেট মহানগর বিএনপির ২নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঝলক আচার্য্য, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি মো: ওমর মাহবুব, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো: মুসলেহ উদ্দিন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমদ ও সেলিম আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাসেম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: মামুন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সদস্য ওবায়দুল, সহানুজ্জামান তুহিন, নড়াইল জেলার সভাপতি মুহিদুল আলম মুরাদ, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হালিমুর রেজা চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক  মামুন হোসেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড) কালেক্টরেট সমিতির সভাপতি সুলেমান আলী ও সাধারণ সম্পাদক মুনসুর আহমদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার অর্থ সম্পাদক শামসুল আলম, সহ-সভাপতি  দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামছুল হক, সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি আব্দুল জব্বার, আক্কাস আলী, সাদেক আহমদ,বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আহমদ,কালেক্টরেট সমিতি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াব আলী, শাবিপ্রবি কর্মচারি ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, দৈনিক হাজিরা ভিত্তিক মাস্টাররোল কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় শাখার সদস্য সচিব সবুজ মিয়া, শাবিপ্রবির সুবীর বর্মণ, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাবেক সভাপতি সেলিম মিয়া, নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান, দপ্তরি কাম প্রহরী কর্মচারি সমিতি সিলেট জেলা শাখার সভাপতি জালাল আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাবেক সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম, সাবেক সদস্য হাবিবুর রহমান।

এছাড়াও ১১টি উপজেলার চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন গণপূর্ত বিভাগের নুরুল ইসলাম।

এসএ/সিলেট