গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্য...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেফতার করেছে...
ছবি সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যে দুবাইয়ের অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্বের সম্ভাব্য জায়গাতেই শ্রমবাজার উন্মুক্ত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা আবশ্যক।
শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকার সুবাদে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, চা শ্রমিকরা দুই ধরনের সুবিধা পেয়ে থাকেন। একদিকে সাপ্তাহিক ভিত্তিতে নগদ মজুরি, বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের পরিবারের কোনো সদস্য কাজ ছেড়ে দিলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য কোনো সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার রীতি চালু আছে। এটি চা বাগানের দীর্ঘদিনের একটি প্রথা, যা অন্য কোনো খাতে দেখা যায় না।
এ ছাড়া প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয় জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রতিটি চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন। বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই শ্রমিকবান্ধব মনোভাবের প্রমাণ দিয়েছে। শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার।
এর আগে মন্ত্রী ইসকনের রথযাত্রার উদ্বোধন করেন। এ সময় সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেফতার করেছে...
সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৯...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।শনিবার (২৯ আগস্ট)...