কর্ম ব্যস্থতার মধ্যেও সুস্থ্যতার জন্য...
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য ও সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিটি ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। রথযাত্রাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
অনিরুদ্ধ দাশ বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিদ্যমান, তা আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশসহ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে রথযাত্রা মহোৎসবের শোভাযাত্রার উদ্বোধন করেন।
এসএ/সিলেট
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
তরুণদের মেধা, প্রতিভা, জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মানবিক মূল্যবোধকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো অঞ্চলের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সেই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিও তত...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।...
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কৃতি শিক্ষাথীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক...