কর্ম ব্যস্থতার মধ্যেও সুস্থ্যতার জন্য...
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
ছবি সংগৃহীত
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সিলেট নগরীর মেন্দিবাগস্থ সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সিলেট ভ্যাট ডিভিশনের আওতাধীন বিভিন্ন সার্কেলে কর্মরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ কমিশনারেটের সদর দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন জনাব আব্দুল হান্নান, জনাব এহসানুল হক, জনাব সামদাদ হোসেন এবং জনাব কাজী আল আমিন। তাঁরা অংশগ্রহণকারী কর্মকর্তাদের মূসক-৯.১ দাখিলপত্রের সঠিক প্রস্তুত প্রণয়ন, আইনগত বিধান, ব্যবহারিক দিক এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান এবং দাখিলপত্র প্রস্তুতের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়গুলোও তুলে ধরা হয়।
কর্মশালায় সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এবং অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন। তারা রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মকর্তাদের অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান।
আয়োজকরা জানান, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মূল্য সংযোজন কর আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
এসএ/সিলেট
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
তরুণদের মেধা, প্রতিভা, জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মানবিক মূল্যবোধকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো অঞ্চলের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সেই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিও তত...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।...
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কৃতি শিক্ষাথীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক...