গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্য...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেফতার করেছে...
ছবি সংগৃহীত
নগরীর একটি হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি বেগম ও শামীম মিয়ার স্ত্রী শিউলি। এর আগে পপি বেগম চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার আটক হয়ে জেল খেটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮টার দিকে আল হারামাইন হাসপাতালে আসা এক নারীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে পপি ও শিউলিকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেওয়া হয়।
ছিনতাইকারী দুই নারী আটক ও ভ্রাম্যমান আদালতের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেফতার করেছে...
সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৯...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।শনিবার (২৯ আগস্ট)...