টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
ছবি সংগৃহীত
তাহিরপুর সংবাদদাতা: : বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার পক্ষ থেকে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন হাজি মো. ফরিদ উদ্দিন। তিনি উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাসিন্দা এবং জেলার ব্যবসায়িক সংগঠন আইবিডব্লিউএফ (IBWF)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে।
২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচিত মুখ অ্যাডভোকেট মহসিন রেজা মানিকের নাম ঘোষণা করা হয়েছে । তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন।
বালিজুরি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে লুৎফর রহমান দুলাল-এর নাম। তিনি বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাহিরপুর সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মো. সফিকুল ইসলাম। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়েও চলছে আলোচনা।
অন্যদিকে, বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সেলিম হায়দার-এর নাম নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে।
দক্ষিণ বড়দল ইউনিয়নে আলোচনায় আছেন সাদেরখলা গ্রামের বাসিন্দা এবং বর্তমান চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ আলী। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকায় তিনি বিশিষ্ট দানবীর হিসেবেও পরিচিত।
উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াত নেতা কামরুল ইসলাম। তিনি বর্তমানে একটি কলেজ শিক্ষকতা এবং একটি কলেজের পরিচালকের দ্বায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর উপজেলা জামায়াতের এক নেতা জানান, এটি শুধুমাত্র সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা। দলীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সামাজিক, জনকল্যাণমূলক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় রয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তবে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রস্তুতি এবং জনসংযোগ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় হানিফ মিয়া (৩০) নামে এক যুবককে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছেলের মদদে পুত্রবধূ কর্তৃক শ্বশুর হত্যার অভিযোগে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ...