টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
ছবি সংগৃহীত
মোঃ তাজিদুল ইসলাম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৫ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৫ মিটার (১৫ সেন্টিমিটার) বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮.৭২ মিটার। সোমবার সকাল ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮.৮৩ মিটার এবং মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় আরও বেড়ে ৮.৮৫ মিটারে পৌঁছে।
এদিকে, একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং উজানের ঢল অব্যাহত থাকলে নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ বন্যার শঙ্কায় দিন পার করছেন। পানি আরও বাড়লে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামীণ সড়ক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় হানিফ মিয়া (৩০) নামে এক যুবককে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছেলের মদদে পুত্রবধূ কর্তৃক শ্বশুর হত্যার অভিযোগে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ...