ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯...
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল পৌনে ৮টায় দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন হোটেল মার্টিন (আবাসিক)-এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় একটি পুরাতন যাত্রীবাহী রয়্যাল স্পেশাল বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬০৭) তল্লাশি করে ১৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।
এ সময় বাসসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- নরসিংদী সদরের দক্ষিণ শিলমন্দী এর মৃত মাইন উদ্দিনের পুত্র মো. শাহিন, নরসিংদী জেলার মাধবদীর চরমাধবদী এলাকার ত তোফাজ্জল হোসেনের পুত্র মো. শাহ আলম ও নরসিংদী জেলার মাধবদী বিবির কান্দি এলাকার রফিকুল ইসলামের পুত্র মো. আপন মিয়া।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত...
সিলেট জেলা প্রশাসনের ফোন হ্যাকড করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭৩০৩৩১০২২)...
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও আরোও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা...
মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...