পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় হুমায়ুন কবিরকে সিলেট জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন

post-title

ছবি সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম। 

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, "সিলেটের কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় দেশের কূটনৈতিক অঙ্গন আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।"

তিনি আরও বলেন, "তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণে নিরলস অবদানের অব্যাহত সাফল্য কামনা করছি।"

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিপরিষদের এই সদস্যকে শপথবাক্য পাঠ করান।

এসএ/সিলেট