জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক...
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিমকে সিলেটে বর্ণাঢ্য...
ছবি সংগৃহীত
বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলজার আহমেদ হেলাল স্বাক্ষরিত শনিবার, ৪ জুলাই-এর এক অনুমোদনপত্রে আলতাফুর রহমানকে সভাপতি এবং তরুণ সমাজসেবী ও সাংবাদিক জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মোশাহিদ আলী। সহসভাপতি পদে রয়েছেন নুরুল ইসলাম, কাজী খলিল উল্লাহ, ইমাম উদ্দিন, নাজিম আহমেদ, জামাল আহমদ কুটি, শাহ মোহাম্মদ আব্দুল বারী, ইসমাইল হোসেন, মুরাদ হাসান, বশির উদ্দিন (মেম্বার) ও হাফিজ শামসুজ্জামান।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলজার আহমেদ সুমন, হেলাল আহমেদ (মাস্টার) ও জামাল আহমদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামিল বিন মোজাফফর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, অর্থ সম্পাদক সোয়েব রানা, প্রচার সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক রুমান আহমেদ রজিব, দপ্তর সম্পাদক হারিছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার জসিম এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আজিজুল হক, আব্দুল হেকিম বাবুল, জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ ও এম এ হান্নান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন , “বৃহত্তর জৈতিয়া অঞ্চলের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ। বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিমকে সিলেটে বর্ণাঢ্য...
নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুরের কচুরিপানা ও আবর্জনা অপসারণ করে পুকুরটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
সংস্কৃতি চর্চায় সিলেট সবসময়ই অগ্রগণ্য বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ১৯৪৭ সালের পূর্ববর্তী সময় থেকে...
একদিনের সফরে শনিবার (২২ আগস্ট) সিলেট আসছেন বাণিজ্য পাট বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি...
সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার...