নগরীতে আবাসিক হোটেলে অভিযান :...
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তি এবং মোবাইল কোর্টের আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের তত্ত্বাবধানে এসআই পিযুশ চন্দ্র দেবনাথ,পিএসআই অলিউল্লাহ, এএসআই সব্যসাচী দাস ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন— জাবেদ হোসেন, আশিক, আব্দুল কাহার, সেলিম মিয়া ও আতাউর মিয়া। এছাড়া ১৫১ ধারায় কামরুল ইসলামকে আটক করা হয়। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার...
মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা হত্যার ঘটনায় গ্রেফতার বাবুল মিয়ার চার দিনের রিমান্ড শেষ হয়েছে।...
সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু স্পট নিলামের...
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাবোঝাই চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) মারা গেছেন। বুধবার ভোররাতে (১৯ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার...