স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে...
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল ও দেশের যেকোনো সংকটময়...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে তারদেরকে গ্রেফতার করা হয়। এসময় র্যাবের একটি দলও সহযোগিতা করে।
পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সার্বিক নির্দেশনায় এএসআই (নি.) এরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং র্যাবের সহযোগিতায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জকিগঞ্জ জিআর নং-৯১/১৪ ও দায়রা নং-৩৯৬/১৬ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আলমাস আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে।
এ ছাড়া গ্রেফতার হন- বিয়ানীবাজার বিবিধ নং-১৫৯/২০২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি ওলিউর রহমান। তিনি জকিগঞ্জ উপজেলার বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে এবং জকিগঞ্জ জিআর নং-২৩/১২ ও জিআর নং-১৫৬/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল বারী পছাই। তিনি মাতারগ্রাম গ্রামের মৃত আব্দুর রহিম মাখইয়ের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল ও দেশের যেকোনো সংকটময়...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানাধীন ০২ নং লক্ষী প্রসাদ...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায়...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিবিল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। কয়েকদিন আগে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো...