সিলেট জেলা পরিষদের বরাদ্দকৃত চার উপজেলার ই-টেন্ডার কাজের উদ্বোধন

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত সিলেট সদর, দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ৭টি উন্নয়ণ প্রকল্পের কাজের  ৮৯ লক্ষ টাকার ই-টেন্ডার (LTM) বুধবার দুপুরে জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।

ই- টেন্ডার পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

একসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ, সার্ভেয়ার জাফর আহমদ জালালি সহ জেলা পরিষদের তালিকাভুক্ত ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট