সিলেট চেম্বার নির্বাচনের সংশোধিত...
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার...
ফাইল ছবি
মহানগরীর ৬টি থানাপুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে গত জুন মাসে মোট ২ হাজার ৩২২ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য।
শুক্রবার (৩ জুলাই) রাতে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
তারা জানায়, গত এক মাসে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর ও ডাকাত, অসামাজিক কাজে জড়িত ২৬ জন ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, মেট্রোপলিটন অধ্যাদেশ ও সন্দেভাজন হিসাবে ৭২৫ জন ও অন্যান্য আইনে ২১৮ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
তাদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময়ে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত চোরাই মালামালের মধ্যে আছে ১৭ হাজার ৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭ হাজার ৮৯ পিস ভারতীয় চকোলেট, ২৬ হাজার ৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী, ৩ হাজার ৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯ লাখ ৮৭,০০০ পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২ পিস ভারতীয় কম্বল এবং ১০০ পিস ভারতীয় শাড়ি।
এদিকে, এসএমপি’র ট্রাফিক বিভাগ জুন মাসে ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ২ হাজার ৩৫৩টি যানবাহন আটক করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা মো. মনজুরুল আলম জানিয়েছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার...
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট নগরীর মৎস্য ভবনের মৎস্য প্রশিক্ষণ...
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা "সুবাস" র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপন...
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর...