সিলেট চেম্বার নির্বাচনের সংশোধিত...
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতী মোহাম্মদ আবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সদস্য কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং জকিগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসএ/সিলেট
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার...
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট নগরীর মৎস্য ভবনের মৎস্য প্রশিক্ষণ...
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা "সুবাস" র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপন...
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর...