প্যারিসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত...
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার...
বর্ণাঢ্য আয়োজনে ‘স্বাদ’ রেস্তোরাঁর ২য় বর্ষপূর্তি উদযাপিত
ছবি সংগৃহীত
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশি ও এশিয়ান ব্যবসাগুলো যেভাবে ডেনফোর্থের মতো মূলধারার বাণিজ্যিক এলাকায় নিজেদের অবস্থান শক্ত করছে, তা সত্যিই গর্বের।
তিনি আরও বলেন "স্বাদ’ রেস্তোরাঁ গত দুই বছর ধরে খাবারের মান, স্বাদ ও চমৎকার গ্রাহক সেবা বজায় রেখে স্থানীয় অর্থনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ধরণের সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু আমাদের খাবারের ঐতিহ্যকেই তুলে ধরে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও আমাদের সংস্কৃতির মেলবন্ধনেও বড় ভূমিকা রাখে।
তিনি মঙ্গলবার (৩০ জুন) বিকাল ২টায় টরোন্টোর বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা ডেনফোর্থ বাংলা টাউনে রেস্তোরাঁ ‘স্বাদ"এর ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল পার্টির এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো-এর সাবেক সভাপতি সাদ চৌধুরী, সাবেক সভাপতি ও ট্রাস্টি মাহবুব চৌধুরী রনি এবং বর্তমান সভাপতি এবাদ চৌধুরী।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিয়ানীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি শরিফ, প্রবাসী টিভির পরিচালক সাংবাদিক দিন ইসলাম, ক্রীড়া সংগঠক আলমগীর কবির সহ রেষ্টুরেন্টের পরিচালকবৃন্দ ,ব্যবসায়ী ও কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডলি বেগম এমপি সহ বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে রেস্তোরাঁর পরিচালক বেলায়েত হোসেন ইমন তাঁর বক্তব্যে বলেন, গত দুই বছর ধরে প্রবাসীদের মাঝে খাঁটি এশিয়ান খাবারের স্বাদ ও মানসম্মত সেবা দিয়ে আসছি। তিনি আগামী দিনগুলোতেও খাবারের এই গুণগত মান ও ঐতিহ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সকল অতিথি, ব্যবসায়ী সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসএ/সিলেট
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার...
কুয়েতে ভিজিট ভিসা লোকদের জন্য ধারুন সুখবর ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি পরিবর্তনে নতুন সরকারি ফি নির্ধারণ করেছে কুয়েত সরকার। তবে কবে থেকে তাহা চালু হবে এখনো...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, টরন্টো: কানাডার টরন্টোতে ঐতিহ্যবাহী ভ্রমণ সংস্থা ‘লতিফ ট্রাভেলস’-এর উদ্যোগে ‘হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন...
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে । কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল...
শিশুকে বাঁচাতে গিয়ে যুক্তরাজ্যের সাগরে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কিশোরী কন্যা।...