সুনামগঞ্জে সীমান্তে বিপুল পরিমাণ...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের সামনের রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকালে কয়ছর এম আহমদ এমপির পক্ষে কাজের উদ্বোধন করেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন। কাজের সুচনালগ্নে মোনাজাত করেন বড়মোহা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজাম উদ্দিন।
রাস্তার কাজের উদ্বোধনকালে এমদাদুল হক স্বপন বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা কয়ছর এম আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ঐতিহ্যবাহী বড়মোহা গ্রাম ছুফি সাব (র:) স্মৃতি বিজড়িত গ্রাম। এই গ্রামে কাজের সুচনা হবে মাদ্রাসা ও স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থার মাধ্যমে। নির্বাচিত হওয়ার ৪ মাসের মাথায় তিনি কথা রেখেছেন। এ মহৎ উদ্যোগের জন্য গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ জায়গীরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান জায়গীরদারের পরিচালনায় কাজের উদ্বোধন কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি নেতা ও প্রকল্প সভাপতি এলাফ উদ্দিন ভুইয়া ময়না, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিন মিয়া, বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজু রায়, সহকারী শিক্ষক মো: মইন উদ্দীন, ফয়ছল আহমদ, সহকারী শিক্ষিকা মোছা: হুসনা বেগম, মোছা: ফাইজা বেগম, বড়মোহা গ্রামের আক্রম আলী, ডা: শুয়েব আহমদ জায়গীরদার, মুজিব জায়গীরদার, আশির আলী, তাজুল ইসলাম, বিএনপি নেতা আশির মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুইয়া, যুবদল নেতা হাসান আহমদ, মোজাফফর হোসেন মাহফুজ, হাবিব ভুইয়া,লিলু মিয়া ও মনহুস আলী প্রমুখ।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল...
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা...
বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় নববধূ রুকসানা বেগমের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় স্বামী আলী হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব...