বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক মোহাম্মদ...
ফাইল ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে।
এবার স্কুল পর্যায়ে পাসের হার ৫৩.৬৮ শতাংশ হলেও মাদরাসায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬.৮২ শতাংশে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে কৃতকার্য হয় ১০১৩ জন।অকৃতকার্য হয়েছেন ৮৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
অপর দিকে ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৩৬৬ জন। অকৃতকার্য ৪১৪ জন। জিপিএ-৫- পেয়েছে ১ জন শিক্ষার্থী।
এদিকে ভোকেশনাল কারিগরি পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে ত্রুটিগুলো কাটিয়ে উঠে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক মোহাম্মদ...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান...
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...